ঢাকা   ১২:১৪:৫৭ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

‘চাকরি করব না, চাকরি দেব’ এই শ্লোগানকে সামনে রেখে বাহরাইনে প্রবাসী তরুণ উদ্যোক্তাদের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৫১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উদ্যোক্তা তৈরির প্লাটফর্ম ‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’ এনআরবি বাহরাইন শাখার উদ্যোগে আয়োজিত সেমিনারে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার ও চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ। কান্ট্রি এম্বাসেডর ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে ও ইসমাইল পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর সভাপতি বশির আহমদ, ‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’ এর মডারেটর আবু তাহের, একুশে টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি নাজির আহমদ,হাফিজ মোফাজ্জল হোসেন লিটন, শাহিন শিকদার, বিশিষ্ট ব্যাবসায়ী মশিউর রহমান।

সেমিনারে উপস্থিত ছিলেন নুরুন্নবী, রাজিব ইসলাম, মোহাম্মদ রাসেল, সানি রাফিসহ ‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’ এনআরবি বাহরাইন শাখার সদস্যবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন- তরুণ উদ্যোক্তাদের প্রয়োজন সাহস ও উৎসাহ, ‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’ তরুণদের সাহস ও উৎসাহ দিয়ে উদ্যোমী করে তুলছে। ‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’ এর উৎসাহে আরো প্রবাসী তরুণরা উদ্যোক্তা হতে আগ্রহী হবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরী হবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা। এসময় আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে ‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’ নব নিযুক্ত মডারেটর আবু তাহেরকে অভিনন্দন জানিয়ে কেক কেটে উদযাপন করেন এনআরবি বাহরাইন শাখার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি