1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে পোষাক পরিহিত ভুয়া পুলিশ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

শ্রীনগরে পোষাক পরিহিত ভুয়া পুলিশ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
  • ৪৬৯ বার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে এসআই পদবী মর্যাদার পোষাক পরিহিত এক ভুয়া পুলিশ গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার বিকালে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়েতুল ইসলাম ভূঞা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন । তিনি জানান, গত বুধবার দুপুরে উপজেলার হাঁসাড়া এলাকা থেকে ভূয়া পুলিশ সবুজ সরদার (২৯) কে গ্রেফতার করা হয়। সে আলমপুর-বাড়ৈখালী রাস্তার মধ্যবর্তী স্থানে আরো দুই সঙ্গীসহ চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। শ্রীনগর থানা পুলিশ আরো জানায়, সবুজ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার দুবিসায়ওবর গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে। সবুজের নামে বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, মাদকসহ ৫টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার সকালে সে জাজিরা থেকে মাওয়া আসে। সেখানে তার সাথে আরো দুই সহযোগী যোগ দেয়। সেখান থেকে তারা দোহার এলাকার একটি ট্রলালে উঠে ইয়াবা সেবন করে সবুজ পুলিশের পোষাক পরিধান করে। দুপুরের আগে তারা দোহার এলাকায় একটি প্রাইভেট কারের গতি রোধ করে দুটি ব্যাগ, মোবাইল ফোন সেট, স্বর্ণালংকার ও পাসপোর্ট হাতিয়ে নেয়। ছিনতাইয়ের স্বীকার সৌদি প্রবাসী বাচ্চু মোল্লা তার পরিবার নিয়ে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দর যাচ্ছিলেন। পরে পুলিশের পোষাকধারী ছিনতাইকারী চক্রটি শ্রীনগর উপজেলার বাড়ৈখালী আলমপুর সড়কের মধ্যবর্তী স্থানে চেকপোষ্ট বসায়। এসময় তারা মোটরসাইকেলের কাগজপত্র দেখার নাম করে একটি মোটরসাইকেল ছিনতাই করে। ছিনতাইয়ের স্বীকার সিয়াম বিষয়টি মোবাইল ফোনে জানালে হাঁসাড়া এলাকায় লোকজন পথে ব্যারিকেট সৃষ্টি করে। এসময় শ্রীনগর থানা পুলিশের দুটি টিম ওই এলাকায় অবস্থান করছিল। সবুজ শ্রীনগর থানার এসআই আব্দুল কাদিরের সামনে পরে যায়। ভুয়া পুলিশ সবুজ বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগীতায় এসআই কাদির ও পিএসআই মনীষ সরকার ধাওয়া করে সাব ইন্সপেক্টরে র‌্যাঙ্ক ব্যাজধারী সবুজকে আটক করে। তার সহযোগী দুইজন ছিনতাই করা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে। উল্লেখ্য গত ২ মাসে শ্রীনগরে পুলিশের পোষাক পরিহিত অবস্থায় দুটি বড় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net