1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৭ দিনের শিশু চুরির ঘটনায় মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

১৭ দিনের শিশু চুরির ঘটনায় মামলা দায়ের

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৫৭ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে ১৭ দিনের শিশু চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। চুরি হওয়া শিশু সানজিদার দাদা আলী হোসেন খান বাদী হয়ে সোমবার রাতে অজ্ঞাতনামা আসামী করে মোরেলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

এদিকে শিশুটি উদ্ধারের জন্য পুলিশের পাশাপাশি ডিবি ও পিবিআই এর পৃথক দুটি টিম মাঠে কাজ করছে। ২দিন অতিবাহিত হলেও শিশুটি উদ্ধার না হওয়ায় উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছে পরিবার ও এলাকাবাসী। অনেকে দুধের শিশুটির বেঁচে থাকা নিয়ে সংশয় ও সন্দেহ প্রকাশ করেছে। রোববার গভীর রাতে বাবা-মায়ের কোল থেকে শিশু সানজিদা চুরি হয়। মেয়েকে হারিয়ে মা শান্তা বার বার মূর্ছা যাচ্ছে।

মা শান্তা আকতার জানান, রাতের খাবার খাওয়ার পর মেয়ে সানজিদাকে শাড়ীর আঁচলে নিয়ে ঘুমিয়ে পড়ে। স্বামী-স্ত্রী দু’জনার মাঝেই সে ছিল। রাতে কয়েকবার দুধও খাওয়ানো হয়। রাত ২ টার দিকে জেগে উঠে দেখে মেয়ে নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা।

থানা অফিসার ইান চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, হারিয়ে যাওয়া শিশু পিতা পেশাদার জেলে সুজন খানে দ্বিতীয় স্ত্রী শান্তা। তার আগের স্ত্রীর ২ বছরের একটি কন্যা রয়েছে। তাছাড়া দুজনের মাঝ থেকে চুরির বিষয়টি রহস্যজনক। এটা পারিবারিক কলহের জের কিনা খতিয়ে দেখা হচ্ছে।

মামলার তদনন্তকারী কর্মকর্তা ঠাকুর দাস মন্ডল জানান, শিশুটি উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১০ মার্চ একই ইউনিয়নের বিশারীঘাটা গ্রাম দলিল লেখক সোহাগ হাওলাদার ও রেশমা আক্তারের ৭৫ দিনের দ্বিতীয় সন্তান আব্দুল্লাহ গভীর রাতে বাবা-মার কোল থেকে চুরি হয়। ১৬ মার্চ পুলিশ ঐ গ্রামের একটি মৎস্য ঘেরের সেফটি ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net