1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৃত্যু

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৫১ বার

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোস্তাক মিয়া (২০) নামের এক সাটার মিস্ত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মৃতের চাচাতো ভাই নুরনবী ইসলাম ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন। ওই দিন বিকাল ৫ টার দিকে কোনাপাড়া হাজী বাদশা মিয়া রোডের খোকন সাহেবের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাক মিয়া কুড়িগ্রামের কচাকাটি থানার নয়নাতারি গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে ডেমরার মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিহত ওই মিস্ত্রী মোস্তাকসহ ৯ জন ওই নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় যথারীতি সাটারের কাজ করছিলেন। ওই দিন বিকালে সাটারে বসে কাজ করার সময় অসাবধানতাবশত মোস্তাক মিয়া চতুর্থ তলা থেকে মাটিতে পড়ে গুরুতর রক্তাক্ত যখম হন। এ সময় সহকর্মীরা মোস্তাককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোনাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহআলম বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় মোস্তাকের মাথার ডান পাশের খুলি ভেঙ্গে যায়। মোস্তাক সাটারে বসেই সাটারিংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ সাটার ভেঙ্গে তিনি মাটিতে পড়ে যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net