1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা আয়োজনে মাগুরার শ্রীপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

নানা আয়োজনে মাগুরার শ্রীপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

মো:সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২২৯ বার

নানা আয়োজনে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে ৪২তম জতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষেে দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি কলেজসহ মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান মেলায় অংশগ্রহন করে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর দিনব্যাপি এ মেলার স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণ করেন। দ্বিতীয় পর্বে দুপুরে উপস্হিত বক্তৃতা ও বিকালে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প উপস্হাপন(সিনিয়র গ্রুপ)- এ অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রীপুর সরকারি কলেজ ১ম স্হান, দ্বারিয়াপুর ডিগ্রি কলেজ ২য় স্হান ও নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ ৩য় স্হান অর্জন করে। জুনিয়র গ্রুপে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্হান, বরিশাট মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্হান ও নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

এছাড়া উপস্হিত বক্তৃতা (সিনিয়র গ্রুপ)-এ অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে দ্বারিয়াপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী শাহানা ইসলাম ১ম স্হান, শান্তা ইসলাম ২য় স্হান, এবং নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের শিক্ষার্থী সনজিৎ মন্ডল ৩য় স্হান অর্জন করে। জুনিয়র গ্রুপে অংশগ্রহনকারীদের মধ্যে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া ইসলাম মৌন ১ম স্হান, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এস, এম, আলি হাসান ২য় স্হান এবং চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সৌমেন বিশ্বাস ৩য় স্হান অর্জন করে। ফলাফল শেষে প্রতিযোগিতায়
অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সুলতান আলী , শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: মনিরুজ্জামান, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার আহমেদ মাহফুজ, সদর ইউপি চেয়ারম্যান মো: মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) ইকরাম আলী বিশ্বাসসহ আরো অনেকে। এছাড়া আরও বিভিন্ন প্রেস মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net