1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, আদালতে ধর্ষকের স্বীকারোক্তি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী

রামগড়ে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, আদালতে ধর্ষকের স্বীকারোক্তি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ২১৫ বার

খাগডাছড়ির রামগড়ে বিয়ের প্রলোভনে দেখিয়ে এক মাদ্রাসাছাত্রী (১৫) ধর্ষীত হয়েছে। ধর্ষককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

ধর্ষীতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রামগড় পৌরসভার সোনাইপুল বাজার থেকে ধর্ষক মো. বেলাল হোসেন (২৩) কে আটক করা হয়। ধর্ষক পৌরসভার ৯নং ওয়ার্ডের দারোগাপাড়া এলাকার বাসিন্দা। সে পেশায় টমটম চালক বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে আটককৃত ধর্ষক ১৬০ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বাদী মামলার এজাহারে ঘটনার বিবরনে জানান, তার বাবার সঙ্গে মায়ের বিবাহ বিচ্ছেদের পর মায়ের অন্যত্র বিবাহ হয়ে গেলে সে দারোগাপাড়া নানার বাড়িতে থেকে লেখাপড়া করছেন। গত ০৫ আগষ্ট রাতে বাড়ির সবাই পার্শ্ববর্তী সোনাইপুলে একটি বিবাহ অনুষ্ঠানে যায়। রাত ১০টার দিকে প্রতিবেশি বেলাল হোসেন ঘরে ঢুকে একা পেয়ে ফুসলিয়ে বিয়ের প্রলোভনে দেখিয়ে কৌশলে তাকে ধর্ষণ করে।

লোকলজ্জা এবং ভয়ে এতোদিন এ ঘটনা কাউকে জানায়নি। গত ২৫ নভেম্বর তাঁর বড় খালাকে জানালে পরিবারের সদস্যদের পরামর্শে থানায় অভিযোগ করেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ কৌশলে আসামিকে আটক করে। আসামি ১৬০ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net