1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেতন বৈষম্য রোধে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

বেতন বৈষম্য রোধে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ২৭৬ বার

নিজস্ব প্রতিবেদক : বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদায় উন্নিত করণের দাবিতে রবিবার (২৯ নভেম্বর) তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছে সারাদেশের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। এই ধারাবাহিক কর্মবিরতির অংশ হিসেবে দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা হেলথ এসিস্টেন্ট এসোসিয়েশনের ব্যানারেও কর্মবিরতি পালন করা হয়েছে।

এসময় সংগঠনের সভাপতি তারিকুল ইসলামের সভাপতিতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক পলাশী বেগম, কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন কমিটির সদস্য স্বাস্থ্য সহকারী রোকসানা খন্দকার, মো. এনায়েত হোসেন ও মো. সেলিম মোল্যাসহ আরও অনেকে।

এদিন বক্তারা নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন ১১/১২/১৩তম গ্রেডে উন্নিত করণের জোরালো দাবি জানান। তারা স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দাবি বাস্তবায়ন করতে অনুরোধ জানিয়ে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা চলমান হাম-রুবেলা ক্যাম্প এবং মা ও শিশুর টিকাদানসহ সব ধরনের কর্মসূচী বর্জন করবেন।

নাম উল্লেখ না করার শর্তে এক স্বাস্থ্যকর্মী বলেন, তারা দীর্ঘদিন ধরে বেতন বৈষমের শিকার হয়ে আসছেন। তিনি আরও বলেন, ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী আমদের দাবি-দাওয়া মেনে নিয়ে বেতন বৈষম্য দূরীকরণের ঘোষণা দেন। কিন্তু আজও সে দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা হতাশ। তিনি যোগ করেন, করোনা মহামারির মধ্যে এতো অল্প বেতনে পরিবার নিয়ে চলা কতটা কষ্ট সেটা সরকারকে বোঝা উচিত। আমরা আশা করি, সরকার শীঘ্রই আমাদের ন্যায্য দাবি মেনে নিবে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মলন করে ২৬ নভেম্বর হতে কর্মসূচীর ঘোষণা দেন হেলথ এসিস্টেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আহবায়ক শেখ রবিউল আলম খোকন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net