1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জকে বিশেষ সম্মাননা প্রদান করেছে হিউম্যান রাইটস - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জকে বিশেষ সম্মাননা প্রদান করেছে হিউম্যান রাইটস

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ২৪৯ বার

করোনাকালীন সময়ে মাগুরার শ্রীপুর উপজেলায় জনতার চোখে মানবিক পুলিশিং ও সফল করোনা যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে শ্রীপুর উপজেলার রাধানগর বাজার পুরাতন কৃষি ব্যাংকে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন কাদিরপাড়া ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মীর্জা মিজানুর রহমান নওরোজ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টোকন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের মাগুরা জেলা শাখার সভাপতি এডভোকেট হাবিবুর রহমান লাবু, সাধারণ সম্পাদক এইচ এন কামরুল ইসলাম, উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিচুর রহমান কনক, সাংবাদিক তাছিন জামানসহ আরো অনেকে। আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পর্যায়ক্রমে সম্মান জানানো হচ্ছে, এরই অংশ হিসেবে আজ শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হলো।
মোঃ সাইফুল্লাহ / মাগুরা,
তারিখ ২৯ নভেম্বর ২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net