1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ধানি জমিতে ইটভাটা করায় ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

বাঁশখালীতে ধানি জমিতে ইটভাটা করায় ৫০ হাজার টাকা জরিমানা

বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৪২ বার

বাঁশখালীতে ধানি জমির পাশে সরকারি খাস জায়গা দখল করে ইটভাটা গড়ে তোলায় ওই ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চর জুইদন্ডী সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান। এ সময় সাথে ছিলেন বাঁশখালী থানা পুলিশের একটি টিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরিয়া ইউনিয়নের চর জুইদন্ডী সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় ধানি জমির পাশেই ইট ভাটা তৈরীর উদ্দেশ্যে মাটি কাটার স্কেভেটর মেশিন দিয়ে জায়গা ভরাট কার্যক্রম চালিয়ে আসছিল শাহাদত ব্রিক ম্যানুফ্যাকসেরিন কতৃপক্ষ। ইতিমধ্যে প্রচুর পরিমাণ নতুন ইট তৈরী করায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান।

এ সময় ওই ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত এবং ফসলী জমিতে খনন গর্ত ভরাট করার নির্দেশ প্রদান করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুল ইসলাম এবং রামদাশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিনসহ দায়িত্বশীল কর্মকর্তারা এ সময় সাথে ছিলেন। জরিমানা প্রদানকালে শাহাদত ব্রিকসের মালিক না থাকলেও ম্যানেজার সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা এবং যতদিন পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে পারে ততদিন পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান বলেন, পুকুরিয়ায় অবৈধ ইটভাটা গড়ে তোলার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছড়াপত্র না পাওয়া পর্যন্ত ইট ভাটা নিমার্ণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net