1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

লালমনিরহাটের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

মোঃ জাহিদ হোসেন,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৫৯ বার

লালমনিরহাটের কালীগঞ্জে বাসের ধাক্কায় পারুল বেগম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় বাস উল্টে আহত হয়েছেন আরও ১০ জন। ২ ডিসেম্বর বুধবার দুপরে লালমনিহাট-বুড়িমারী মহাসড়কের ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বেগম কালীগঞ্জ উপজেলার মুসরত মদাতী গ্রামের মোকছুদার রহমানের স্ত্রী। এ ঘটনায় বাস উল্টে আহত হয়েছেন আরও ১০ জন।

স্থানীয়রা জানান, মোটর সাইকেলে স্ত্রী ও পুত্রবধূকে নিয়ে হাতীবান্ধায় ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন মোকছুদার রহমান। রাস্তায় ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় সামনের দিক থেকে আসা লালমনিরহাট গামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পারুল বেগম( ৪৪) মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মোকছুদার রহমান ও তার পুত্রবধূ। অন্যদিকে বাসটি উল্টে পড়ে যাওয়ায় ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জরুরি বিভাগের দায়িত্ব থাকা ডাঃ জানান, আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net