1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কলেজ ছাত্রীকে উক্ত্যক্তের অভিযোগে যুবককে তিন মাসের কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন 

কলেজ ছাত্রীকে উক্ত্যক্তের অভিযোগে যুবককে তিন মাসের কারাদন্ড

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৬২ বার

বাগেরহাট জেলার, মোংলায় কলেজ ছাত্রী এক তরুণীকে উক্ত্যক্ত করার অভিযোগে পুলিশের হাতে আটক এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত যুবককে আজ সকালে মোংলা থানা থেকে বাগেরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।

মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার ওসমান গনির কলেজ পড়ুয়া এক তরুণীকে দীর্ঘদিন যাবত উক্ত্যক্ত করতো যুবক বাদল মাতুব্বর। এব্যাপারে তার পিতা-মাতাকে অবহিত করলেও তারা কোন প্রতিকার না করায় মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই কলেজ ছাত্রীর মা-জোহরা খাতুন। এ অভিযোগের সুত্র ধরে পুলিশ শুক্রবার বিকেলে অভিযুক্ত যুবক মনিরুজ্জামান বাদলকে (২৮) কে দ্বিগরাজ বালুরমাঠ এলাকা থেকে আটক করে। পরে তাকে থানায় আনার পর রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী আটক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত বাদল বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার সেলিম মাতুব্বরের ছেলে। শনিবার সকালে আটক বাদল মাতুব্বরকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় ওসি ইকবাল বাহার চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net