1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় চার সাংবাদিকসহ সাত জন আহত হয় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় চার সাংবাদিকসহ সাত জন আহত হয়

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ২৯৩ বার

এসময় সাংবাদিকদের বহনকারী গাড়িও ভাঙচুর, ক্যামেরা ছিনতাই ঘটনায় ২৮ জনের নাম উল্ল্যেখ করে আরো ২০/২৫ জনের নাম অজ্ঞাত রেখে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী জখমী জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক আশিকুর রহমান আশিক।

মামলার বিবরনী সূত্রে জানাযায়, বেআইনি জনতাবদ্ধে পথরোধ করে হত্যার উদ্যেশ্যে আঘাত, সাধারণ ও গুরুতর জখম, ক্যামেরা চুরি, গাড়ী ভাংচুর করে ক্ষতি সাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়।
এ ঘটনায় চুরি হওয়া জিনিসপত্র ও গাড়ী ভাংচুরের ক্ষতির পরিমান মোট ১২ লক্ষ ২০ হাজার ৬০০ টাকা উল্ল্যেখ করে শনিবার (১২ ডিসেম্বর) ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়। আহত ও জখমি মামলার বাদী সাংবাদিক আশিকুর রহমান সদর উপজেলার কালিয়াজুড়ী এলাকার মৃত ছিদ্দিকুর রহমানে ছেলে।
উল্ল্যেখ যে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে অন্তত ৫০ জন দুর্বৃত্ত হামলা চালায়। এসময় মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার ও অন নিউজের বার্তা সম্পাদক মোঃ জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক গুরুতর আহত হন। বর্তমানে সাংবাদিক আশিক কুমিল্লা কুচাইতলী মেডিকেল হসপিটালে চিকিৎসাধীর রয়েছেন।

এ বিষয়ে, মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ফয়সল উদ্দিন জানান, ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১৩, তারিখ: ১২/১২/২০২০ইং। মামলায় তদন্তের জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে, ঘটনা তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net