1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলাম ধর্মের কথা ভিন্নভাবে উপস্থাপন করে দেশে যেন অশান্তির সৃষ্টি না করি- শহীদুল হারুন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ইসলাম ধর্মের কথা ভিন্নভাবে উপস্থাপন করে দেশে যেন অশান্তির সৃষ্টি না করি- শহীদুল হারুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪০৮ বার

নিজস্ব প্রতিবেদক : ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম ধর্মের কথা ভিন্নভাবে উপস্থাপন করে দেশে যেন আমরা অশান্তির সৃষ্টি না করি বলে মন্তব্য করেন অতিরিক্ত অর্থ সচিব পীরজাদা শহীদুল হারুন।

সম্প্রতি আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়নের প্রতি জোর দিয়ে তিনি বলেন, আমাদেরকে পরিবার, সমাজ ও দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই মানবাধিকার বাস্তবায়িত হবে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন এবং মুজিব শতবর্ষ হোক মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবানের অঙ্গীকার। এই স্লোগানের মাধ্যমেই অনুষ্ঠানটি মূলত শুরু হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান এড. মোহাম্মদ সাঈদুল হক সাঈদের সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগ কার্য-নির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী, আ.লীগ নেতা মেজর (অবঃ) ইয়াদ আলী ফকির, ইনডেক্স ল্যাব্রটরিজ (আয়ু) লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান ফরাজি, উত্তম কুমার চক্রবর্তী কাজল, সাংবাদিক শহিদুল ইসলাম রকি, কাজী মিজানুর রহমান মিস্টার, মো. খবির উদ্দিন প্রমুখ।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিকেলে কয়েকজন গুণী ব্যক্তিদের স্ব-স্ব পেশায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার পদক ২০ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

এতে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার পদক ২০ পেলেন ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লিঃ চেয়ারম্যান মো. মিজানুর রহমান ফরাজি, সাংবাদিকতা ও ছড়াকার হিসেবে জ.ই বুলবুল, সফল সংগঠক হিসেবে ইনডেক্সের সিনিয়র পরিচালক মো. শফিকুল ইসলামসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা পদক দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net