1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে হোপ ফাউন্ডেশন' র শীত বস্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে হোপ ফাউন্ডেশন’ র শীত বস্র বিতরণ

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৫২ বার

কিছুটা দেরিতে হলেও পাহাড়ে হাঁড়কাঁপানো শীত পড়তে শুরু করেছে। পাহাড়ে হত-দরিদ্র জনগোষ্ঠীর দুর্বিষহ রাত্রিযাপন করছে অসংখ্য মানুষ। তাছাড়া বর্তমানে শীতের প্রকোপ বেড়ে চলায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে এবং ভৌগলিক ও প্রাকৃতিক কারণে পার্বত্য অঞ্চলে তুলনামূলক ভাবে শীতের প্রভাব বেশি। নির্ঘুম রাত কাটাচ্ছে অভাবী মানুষদের। ফলে মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন হিউম্যান সোসাইটির সহযোগীতায় শতাধিক মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন চট্টগ্রামের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ‘হোপ ফাউন্ডেশন’।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক অসহায়, হত-দরিদ্র ও সুবিধাবঞ্চিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। হোপ ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর পুুস্পিতা চৌধুরীর সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম অনিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহিনা আক্তার, যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, ডা. অরুণ বাবু, যোগ্যাছোলা হিউম্যান সোসাইটির উপদেষ্টা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রবিউল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. বশির আহম্মেদ সৌরভ, প্রমূখ।

এছাড়াও হোপ ফাউন্ডেশনের সদস্য আশিক আমান ইতাজ, রাদিয়া আজিজ, আইয়্যাবা আজিজ, আশিকুর রহমান, স্বরূপ দাশ, শান্তনু বড়ুয়া, মুক্তা রেখা, আনিশা, হৃদয় ও মেহেদী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net