1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে গালর্স অব হ্যাভেন আয়োজিত ২দিন ব্যাপী বর্ণিল পিঠা উংসবের উদ্ধোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

দিনাজপুরে গালর্স অব হ্যাভেন আয়োজিত ২দিন ব্যাপী বর্ণিল পিঠা উংসবের উদ্ধোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২২৬ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপী পিঠা উংসব। উংসবের উদ্ধোধনী দিনে ছিল পিঠার স্বাদ নিতে আসা বিভিন্ন বয়সের নারী পুরুষ,শিশু-কিশোরদের উপচেপড়া ভীড়। নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতেই পিঠা উংসব এর আয়োজন।

২১ ডিসেম্বর বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে গালর্স অব হ্যাভেন আয়োজিত ২দিন ব্যাপী বর্ণিল পিঠা উংসবের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন সা: সম্পাদক গোলাম নবী দুলাল।

দেশের গ্রাম বাংলার পিঠার সাথে গ্রাম্য সংস্কৃতির সম্পৃক্ততার গন্ধ পাওয়া যায়। একে ধরে রাখতেই উদ্দোক্তাদের এই আয়োজন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে নারী উদ্যোক্ততারা তাদের তৈরী পিঠা নিয়ে উংসবে এসেছে। পিঠা উংসবের ১২টি স্টোলে শোভা পাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ১শ প্রকারে পিঠা। স্টোলে সাজানো তৈরী পিঠা গুলোর মধ্যে রয়েছে পাঠি সাপটা, পাতা কুড়ি, পাতা পিঠা, চিতই, ভাপা, নুনিয়া , নারিকেলের পিঠা, গোকুল পিঠা , দুধপুলি, গাজরের পিঠা,পাকান পিঠা, নকশী পিঠা ও দুধ চিতাই পিঠা।

প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্ভোধন করে বলেন, পিঠা ছাড়া আমাদের বাঙ্গালীর জীবনে শীত যেন পরিপূর্ন হয়না। শীত এলেই মনে পড়ে -দাদী-নানী ও মায়ের হাতের তৈরী পিঠার স্বাদের কথা। তিনি বলেন,সুস্বাধু ও মুখরোচক পিঠা গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে আজো লালন করছে তাই গ্রাম ছেড়ে শহরে সমানতালে জনপ্রিয় উঠছে পিঠা। আমাদের আগামী প্রজন্মকে পিঠার সাথে পরিচিত করতে না পারলে, পিঠার সাথে জড়িত অনেক ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে যাবে।

উদ্ভোধনী অনুষ্ঠানে উংসবের আয়োজক সাদিয়া খান,নারী উদ্দোক্ততা সামা ইমরান ও মডারেটর পিংকি তানিয়াসহ গালর্স হ্যাভেন এর নারী উদ্যোক্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net