1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে দুর্ধর্ষ চুরি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

নাঙ্গলকোটে দুর্ধর্ষ চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
  • ৪০৪ বার

আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট, কুমিল্লা :
কুমিল্লার নাঙ্গলকোট পৌর এলাকার শ্রীহাস্য গ্রামের উত্তর পাড়া মজুমদার বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় গতকাল শুক্রবার নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন ওই বাড়ীর সিরাজুল ইসলাম মজুমদারের ছেলে রহিম উল্লাহ মজুমদার। গত বুধবার দিবাগত গভীর রাতে তাদের ঘরে প্রবেশ করে চোরদল কয়েকটি আলমারির তালা ভেঙ্গে সর্বস্ব লুটে নেয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে পৌর এলাকার শ্রীহাস্য গ্রামের রহিম উল্লাহ মজুমদার ও তার পরিবার বাড়ীতে না থাকার সুযোগে চোরদল তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। চোরদল ষ্ট্রিল ও কাঠের ৩টি আলমারির তালা ভেঙ্গে নগদ এক লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, জাতীয় পরিচয়পত্র, জমির কাগজপত্র ও মাস্টার রহিম উল্লাহর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র গুলো চুরি করে নিয়ে যায়। ভোররাতে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় পাশের বাড়ীর জসিম উদ্দিন ঘরের দরজা জানালা খোলা দেখে বাড়ীর লোকদের ডেকে আনে। সবাই এসে দেখে মাস্টার রহিম উল্লাহ মজুমদারের ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারি গুলো ভাঙ্গা দেখতে পায়।
এ ব্যাপারে ওই গ্রামের মাওলানা মোস্তফা কামাল বলেন, তারা ফসলি জমি বন্ধক দিয়ে এক লাখ টাকা গ্রহণ করে ঘরে রাখে। আমার মনে হয় টাকা ঘরে আছে এ বিষয়টি জেনেই এ ঘটনা ঘটিয়েছে।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপ পরির্দশক (এসআই) মফিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net