1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের ৩০তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান'২০ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের ৩০তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান’২০ সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ২১৫ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম’র(বাফাচ) মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে আজ। ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যাপক আশেক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। আরো উপস্থিত ছিলেন বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজীব দাশ, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এভিপি নুরুল আনোয়ার চৌধুরী, সংগঠনের নির্বাহী পরিষদের মোহাম্মদ হোসাইন সিকদার, আব্দুল মাবুদ, মিজানুর রহমান,নুরুল হোসাইন,মো. শাহাবুদ্দিন, মিহির মিশকাত প্রমূখ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মিফতাহুল জান্নাত, অভিভাবক সাইফুল ইসলাম,জনাব আব্দুর রাজ্জাক তাদের অনুভূতি ব্যাক্ত করেন। জনাব গোফরান উদ্দীনের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী শাহরিয়ার ও আহমদুর রহমান মিটু।

উল্লেখ্য গত ত্রিশ বছরের ধারাবাহিকতায় মেধাবৃত্তি প্রদান করা হয় হলেও করোনা পরিস্থিতির কারণে সর্বসম্মতিক্রমে এবারের বৃত্তিগ্রহণ বাতিল করা হয়েছে। ৩০তম মেধাবৃত্তি পরীক্ষায় চতুর্থ ও সপ্তম শ্রেণীর মোট ৫৫জনকে বৃত্তি প্রদান করা হয়। সারা বাঁশখালীর প্রায় সবগুলো স্কুল ও মাদ্রাসা ঐতিহ্যবাহী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net