1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৪৩৩ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ
ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনাতনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর হারুন-উর-রশিদ আসকারী বলেন, নজরুল ছিলেন একজন বিস্ময়কর বাঙালী প্রতিভা। মাত্র ২৩ বছরেই তিনি বিপুল প্রতিভার জন্ম দিয়ে গেছেন। তিনি ছিলেন, অকুতোভয় ও দ্রোহী কবি। তিনি ছিলেন মানবতাবাদী ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তিনি নজরুলকে মননে গ্রহণ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহŸান জানান। এতে একেক জন সুপারম্যান হতে পারবে বলেও তিনি আশা করেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা।
এসময় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর ড. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের সচিব মো: আব্দুর রহিম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে আগামী ২৭ জানুয়ারি। ৩ দিন ব্যাপী এ অনুষ্ঠানে কবির গান পরিবেশন, আলোচনা সভা ও তার জীবন দর্শণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net