1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরের কোলাপাড়ায় গণসংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

শ্রীনগরের কোলাপাড়ায় গণসংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৩৭ বার

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্রীনগরে ঢাকা মহানগর দক্ষিন বাংলাদেশ আওয়ামী
লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মো. আজাহার কে গণসংবর্ধন দিয়েছে
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে
২টায় উপজেলার কোলাপাড়া ইউনিয়নে গাবতলা বালুর মাঠে সাবেক এই ছাত্র নেতাকে
এই সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ১৫ জন বীর
মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত
সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী
গোপীনাথ দাসের পরিচালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা
আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহামিনা, কেন্দ্রীয়
আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট সালমা হাই টুনি, ডেপুটি এটর্নি জেনারেল
বশিরুল্লাহ বশির, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গীতিকার
ও সুরকার বীর মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা
ফকরুল আলম রতন, বীর মুক্তিযোদ্ধা সামসুজ্জামান বাবুল, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন
সরকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়ার্ড (২২,২৩,৩৬) কাউন্সিলর মিতু আক্তার,
শ্রীনগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, যুবলীগ নেতা
সাজেদুল আলম ওপেল, মো. জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান জনেটসহ ঢাকা
মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন
কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক
হাজী নেছার উল্লাহ সুজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net