1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এমপি খোকার বক্তব্যে সোনারগাঁ আ'লীগের একাংশের বিক্ষোভ ও প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

এমপি খোকার বক্তব্যে সোনারগাঁ আ’লীগের একাংশের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৮ বার

শাহ জালাল, সোনারগাঁ(নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের জাতীয় পার্টির দলীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার এক বক্তব্যের বিরুদ্ধে রোববার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের একাংশ ও অংগসংগঠন।

মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠনের প্রধান কার্যালয়ে প্রতিবাদ সভায় আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতারা অভিযোগ করেন, গত শনিবার সোনারগাঁ পৌরসভার দরপত এলাকায় জাতীয় পার্টির সভাতে সাংসদ লিয়াকত হোসেন খোকা আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা কুরুচিপূর্ন ও মানহানি করে বক্তব্য দেন। সাংসদের দেওয়া বক্তব্য আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে ক্ষমা না চাইলে সাংসদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করা হবে এবং তার বিরুদ্ধে মানহানীর মামলা করা হবে। প্রতিবাদ সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে সাংসদের বিরুদ্ধে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।

সভায় বক্তব্য দেন, স্থানীয় মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম নান্নু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহামুদ, সাবেক কাউন্সিলর আমির হোসেন, যুবলীগ নেতা আরমান আহাম্মেদ মেরাজ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net