1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এবি পার্টির প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

এবি পার্টির প্রতিবাদ সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২২৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
একাদশ সংসদ নির্বাচন নাগরিক অধিকার লুণ্ঠনের ঐতিহাসিক কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

এবি পার্টি আয়োজিত প্রতিবাদী আলোচনা সভায় ৩০ ডিসেম্বর ২০১৮ তে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচন কে ‘নাগরিক অধিকার লুণ্ঠনের স্মরণীয় কালো অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন বক্তারা।

এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেল ৪টায় ঢাকার বিজয় নগরস্থ এবি মিলনায়তনে ৩০ ডিসেম্বর ২০১৮ উপলক্ষ্যে এক প্রতিবাদী আলোচনা সভার আয়োজন করা হয়।
দলের যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস। প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্য সচিব যথাক্রমে এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আমিনুল ইসলাম এফসিএ, সাজ্জাদ হোসেন, এবিএম খালিদ হাসান, নাজমূল হুদা অপু, মোস্তফা বিন মালেক, আনোয়ার সাদাত টুটুল, এএফ ওবায়দুল্লাহ মামুন, শ্রমিক নেত্রী বেবী পাঠান, এম আমজাদ খান, বিশিষ্ট সাংবাদিক শামসুল হক শারেক, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন প্রমূখ।

কলামিস্ট গৌতম দাস বলেন, রাজতন্ত্রে ক্ষমতা রাজার হাতে কেন্দ্রীভূত থাকে। প্রজা বা নাগরিকদের মতামতের কোন মূল্য থাকেনা। রাজতন্ত্রের অন্ধকার যুগ থেকে মুক্তির জন্য বহু সংগ্রাম ও লড়াই করে রিপাবলিক বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। ৩০ ডিসেম্বর ২০১৮ ইং তারিখে জনগণের মতামত দেয়ার ক্ষমতা চুড়ান্তভাবে কেড়ে নেয়া হয়েছে। বাংলাদেশের মৌলিক পরিচয় গণ প্রজাতন্ত্রীর মূলে এটা কুঠারাঘাত। তিনি বলেন ক্ষমতাসীনরা যে গণতন্ত্রের কথা বলছেন সেটা ভোট ছাড়া জনগণের সমর্থনহীন গণতন্ত্র।

সভাপতির বক্তব্যে এএফএম সোলায়মান চৌধুরী বলেন ভোট নাগরিকের মৌলিক অধিকার। আমাদের এই অধিকার রাতের অন্ধকারে ছিনিয়ে নেয়া হয়েছে। ইন’শা আল্লাহ জনগণের জাগরণের মধ্য দিয়ে এই অধিকার ফিরিয়ে আনার জন্য এবি পার্টি কাজ করবে।

এডভোকেট তাজুল ইসলাম বলেন ৩০ ডিসেম্বরের নির্বাচনের কারণে এই নির্বাচন কমিশন কে জাতি একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাবে। তিনি বলেন নির্বাচন কমিশনের পাশাপাশি বিচার বিভাগের আমূল পরিবর্তনের সময় এসেছে। সাম্প্রতিক সব নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে না যাওয়ার মাধ্যমে নির্বাচনের প্রতি মানুষ চুড়ান্ত অনাস্থা প্রকাশ করেছে বলে তিনি অভিমত ব্যাক্ত করেন।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, ৩০ ডিসেম্বরের আগের রাতেই ভোট নিয়ে সরকারী দল প্রমান করেছে নিজ দলের কর্মীদের ওপরও তাদের আস্থা নেই। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কে আন্দোলন হিসেবে নেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও ভঙ্গ করেছে। তিনি বলেন একাদশ সংসদ নির্বাচন নাগরিক অধিকার লুণ্ঠনের ঐতিহাসিক কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net