ঢাকা   ০৩:৩৮:৩৮ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

কুমিল্লায় গোমতীর মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ২৯৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আমিনুল হক
বিশেষ প্রতিনিধি :
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০, ১৫ পৌষ ১৪২৭
জাতীয় কুমিল্লায় গোমতীর মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
কুমিল্লায় গোমতীর মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

০৬:০৩ পিএম | ৩০ ডিসেম্বর, ২০২০
১৫ পৌষ ১৪২৭
১৫ জমাদিউল আউয়াল ১৪৪২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
গোমতীর মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান গোমতীর মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
Font increase
Font Decrease

কুমিল্লার গোমতী নদীর বালু ও মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৩০ ডিসেম্বর) দিনভর জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সদর উপজেলার টিক্কারচর ব্রিজ থেকে গোলাবাড়ি সীমান্ত এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে নদী ও নদী সংলগ্ন ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় ১৬টি ড্রেজার, ৩টি ভেকু, একটি বড় নৌকাসহ প্রায় ১০ হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ, মাযহারুল ইসলাম, জনি রায়, এস এম মোস্তাফিজুর রহমান ও গোলাম মোস্তফা এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এ সময় আইনশৃঙ্খলায় সহায়তা করেন পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ জানান, জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর স্যারের নির্দেশনায় বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়- তারা গোমতী নদী ছাড়াও অবৈধভাবে এবং ইজারাবিহীন কৃষকের ফসলি জমির মাটিও উত্তোলন করছেন। এরপর ১৬টি ড্রেজার, ৩টি ভেকু, একটি বড় নৌকাসহ প্রায় ১০ হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি