1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় ১০ কেজি গাঁজা ও ১৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার ; গ্রেফতার ২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

নওগাঁয় ১০ কেজি গাঁজা ও ১৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার ; গ্রেফতার ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ২৫৫ বার

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ ঃ
নওগাঁর মান্দা ও পত্নীতলা উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ছাড়া পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

বৃহষ্পতিবার(৩১ ডিসেম্বর) দুপুর ১টায় নওগাঁ’র ডিবি পুলিশ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ ডিসেম্বর দিবাগত রাত ১০টা ৫ মিনিটে পত্নীতলা উপজেলার অষ্টমাত্রাই এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ ঐ গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে মোঃ জামিরুল ইসলাম (৩৫)’কে গ্রেফতার করা হয়।

অপরদিকে রাত ১০টা ৪০ মিনিটে মান্দা উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ কেজি গাঁজাসহ রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন বাইগাছা গ্রামের মোঃ আশরাফ স্বর্নকারের ছেলে মোঃ এবাদত হোসেন (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজারমুল্য ২ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

এ ব্যপারে পত্নীতলা থানায় মামলা নম্বর ২৭ তারিখ ৩১/১২/২০২০ এবং মান্দা থানার মামলা নম্বর ৪৯ তারিখ ৩১/১২/২০২০ দায়ের হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান মিয়া আরও জানান গত ২৪ ঘন্টায় পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু সাঈদ, সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন, ডিবি পুলিশের পরিদর্শক কেএম শামসুদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net