1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

তাড়াইলে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩০৫ বার

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে ৪০০ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১জানুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার ৬নং দিগদাইড় ইউনিয়নের করাতি গ্রামের কাইয়ুম উকিলের পুকুর পাড়ের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪০০ পিছ ইয়াবাসহ হাকিম(২১) ও সাহাব উদ্দিন(৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের একটি টিম।ধৃত হাকিম উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি দক্ষিন পাড়ার মুজিজুলের ছেলে ও সাহাব উদ্দিন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত ইস্রাফিলের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেয়া প্রধানমন্ত্রীর পদক পাওয়া জেলা ডিবি অফিসের এসআই রাজীব আহমেদ পিপিএম জানান,আমাদের কাছে তথ্য ছিল দীর্ঘদিন যাবত আসামীগন ইয়াবা ট্যাবলেটের ব্যাবসা করে আসছে।আজ হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি।অভিযানে সহযোগিতা করেন জেলা ডিবি অফিসের এএসআই নেছার উদ্দিন আহমেদ,এএসআই মাসেক রব্বানী।

আসামীদের বিরুদ্ধে তাড়াইল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক) ধারা অনুযায়ী মামলা রুজু করা হইয়াছে। মামলা নং-০১ তারিখ-০১/০১/২০২১ইং।

এসআই রাজীব আহমেদ পিপিএম আরো জানান, বর্তমানে আসামীদ্বয় জেলা ডিবি অফিসের হেফাজতে আছে।শনিবার(২ডিসেম্ভর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net