1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জাতীয় তরুণ সংঘের আয়োজনে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

মাগুরায় জাতীয় তরুণ সংঘের আয়োজনে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ২৭৫ বার

মোঃসাইফুল্লাহ; মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা রশিদ মোড়ে ২ জানুয়ারি২০২১ শনিবার রাতে জাতীয় তরুণ সংঘের আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। মহান বিজয় দিবস ২০২০ ও ইংরেজি নববর্ষ২০২১ উপলক্ষ্যে জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান আলহাজ্জ্ব মোহাম্মদ ফজলুল হক প্রধান অতিথি হিসেবে মসজিদ ভিত্তিক মুসল্লি ও গরীব, দুস্থ-শীতার্তদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছেন।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় জাতীয় তরুণ সংঘের নির্বাহী ভাইস চেয়ারম্যান হাজী মোঃ শামসুল হক লালুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘের কোষাধ্যক্ষ হাজী কামাল উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হারুনার রশীদ, জাতীয় তরুণ সংঘের সচিব মোহাম্মদ তাজিম উদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিচুর রহমান কণকসহ আরো অনেকে। র
জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান ফজলুল হক বলেন, সারা দেশের ৩৮ টি জেলার ১৯৫ টি উপজেলায় মসজিদ ভিত্তিক মুসল্লি ও গরীব, দুস্থ-শীতার্তদের মাঝে জাতীয় তরুণ সংঘের আয়োজনে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি চলমান রয়েছে। এছাড়াও জাতীয় তরুণ সংঘের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বয়স্কদের চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা চালু রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net