1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপজেলার বরকল ব্রিজ বাস চলাচলের জন্য খুলে দেয়ার দাবিতে সাধারণ মালিক, বাস চালক হেলপালদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

উপজেলার বরকল ব্রিজ বাস চলাচলের জন্য খুলে দেয়ার দাবিতে সাধারণ মালিক, বাস চালক হেলপালদের মানববন্ধন

এস.এম.জাকির,চন্দনাইশ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৩৩৩ বার

উপজেলার বরকল ব্রিজ বাস চলাচলের জন্য খুলে দেওয়ার দাবিতে সাধারণ মালিক, বাস চালক হেলপালদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জানুয়ারি সকালে বরকল ব্রিজ এলাকায় চট্টগ্রাম বৈলতলী রোড়ে চলাচলকারী বাসের সাধারণ মালিক ও শ্রমিকবৃন্দু এ মানববন্ধনের আয়োজন করেন।

গত ৩০ ডিসেম্বর রাতে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বরকল ব্রিজের দুইপাশে লোহার এঙ্গেল দিয়ে আটকিয়ে দেয়া হয়। ফলে এ ব্রিজ দিয়ে ভারী যানবাহন তথা বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সড়কে বরকল-বরমা-বৈলতলীর ৪২ টি যাত্রীবাহী বাস প্রতিদিন চলাচল করে। হঠাৎ করে বরকল ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় এ সকল বাসগুলো চলাচল করতে না পারায় ২ শতাধিক বাস কর্মচারী, চালক হেলপার বেকার হয়ে পড়ে। বাস মালিক ও কর্মচারীদের পক্ষ থেকে বরকল ব্রিজ দিয়ে যাত্রীবাহী বাস চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়ার দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন বাস মালিক যথাক্রমে মো. সালেহ, সিরাজুল মোস্তফা, মৃদল দেব বাবু। এ সময় উপস্থিত ছিলেন যথাক্রমে ড্রাইভার মো. হোসেন, মো. জাহাঙ্গীর, মো. জসিম, বাস হেলপার ফরিদ, রহিম, রুবেল প্রমুখ। বক্তারা বলেন একটি যাত্রীবাহী বাসের ওজন ৩ টন, একটি ড্রাম্পারের ওজন ও ৩ টন। অথচ মালবাহী ড্রাম্পার ৯ টনের অধিক ওজন নিয়ে ব্রিজ দিয়ে চলাচল করছে। সড়ক ও জনপথ বিভাগের দাবি ৫ টন ওজনে যানবাহন চলাচল করতে পারবে। তাই তারা বাস চলাচলের জন্য সুযোগ করে দিয়ে ব্রিজটি চালু করার দাবি জানিয়েছেন। এ সড়কের ২ শতাধিক শ্রমিক অর্ধ-শতাধিক বাস মালিক বেকার হয়ে পড়েছে। এ ব্যাপারে তারা যথাযথ কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net