ঢাকা   ০১:৫৯:৪০ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চট্টগ্রামের রাউজানে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৬৫৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের রাউজানে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সোমবার ( ৪ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত রাউজান পৌর ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নৃর জাহান আকতার সাথি।

অভিযানে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দক্ষিণ পার্শ্বের লোকমান চৌধুরীর বি.বি.এম, উত্তর পার্শ্বের রাজীব চৌধুরী রাজুর এইট জিরো এইট ও সৈয়দ হোসেন কোম্পানি’র বিবিসিসহ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এসময় পরিবেশ অধিদপ্তরের নিয়ে যাওয়া স্কেবেটার দিয়ে ইটভাটার তৈরিকৃত ইট, বিপুল পরিমাণ কাঁচা ইট, চুল্লিসহ ১২০ ফুট চিমনী ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী, সহকারী পরিচালক আফজালুল ইসলাম, উপ পরিচালক জমির উদ্দীনসহ পুলিশ, র‍্যাব-৭ এবং ফায়ার সার্ভিস সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেন হোসাইন বলেন, রাউজানে ৫০টি ইটভাটার মধ্যে একটিও বৈধতা নেই। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে রাউজান উপজেলায় ৫০টি অবৈধ ইটভাটার মধ্যে প্রথম দফায় ৩টি ইটভাটা স্কেবেটার দিয়ে গুঁড়িয়ে দিয়েছি।পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা উচ্ছেদ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি