1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: সাত্তারের ব্যক্তিগত উদ্দ্যোগে শীতার্ত আড়াই শতাধিক বিভিন্ন বয়সী নারীর মাঝে শীতবস্ত্র গায়ের চাদর বিতরন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

দিনাজপুরে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: সাত্তারের ব্যক্তিগত উদ্দ্যোগে শীতার্ত আড়াই শতাধিক বিভিন্ন বয়সী নারীর মাঝে শীতবস্ত্র গায়ের চাদর বিতরন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ২৭৭ বার

দিনাজপুরের নিভৃতপল্লীতে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: সাত্তারের ব্যক্তিগত উদ্দ্যোগে শীতার্ত আড়াই শতাধিক বিভিন্ন বয়সী অসহায় নারীর মাঝে শীতবস্ত্র গায়ের চাদর বিতরন অনুষ্ঠিত।

৫ জানুয়ারী মঙ্গলবার সকালে সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের নিজ বাড়িতে গ্রামের অসহায় শীতার্ত নারীদের মাঝে শীতবস্ত্র গায়ের চাদর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আ: সাত্তার।

ব্যতিক্রমী উদ্দ্যোগ হচ্ছে অনুষ্ঠানে শুধুমাত্র মহব্বতপুর গ্রামের বিভিন্ন বয়সের বৃদ্ধা, বিধবা, স্বামী পরিত্যক্তা নারী ও দু:স্থ্য দরিদ্র পরিবারের অসহায় নারী,মেয়ে ও কন্যা শিশুদের অগ্রাধিকার দিয়ে শীতবস্ত্র গায়ের চাঁদর বিতরণ করেন যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: সাত্তার।

যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: সাত্তার জানান,তিনি প্রতিবারই শীতের সময় তার নিজ গ্রামের অসহায় এই মানুষদের শীত নিবারণের জন্যে সামান্য প্রয়াস চালান। তিনি আশা বলেন প্রত্যেক গ্রামেই যেমন দরিদ্র মানুষ আছে তেমনি কমবেশী বিত্তবান মানুষও আছে, যদি বিত্তমানুষরা এগিয়ে আসে তাহলে দরিদ্র অসহায় মানুষদের কারো কোনো কষ্ট থাকবে না। দেশের বিত্তশালী সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

জাতীর শ্রেষ্ট সন্তান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ; সাত্তার জানান,গ্রামের হতদরিদ্র অসহায় পরিবারের বৃদ্ধা,বিধবা,স্বামী পরিত্যক্ত্যা এবং যে কোনো বয়সী নারীদের অসহায়ত্বের কথা বিবেচনায় রেখেই শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় আয়োজিত শীতবস্ত্র চাঁদর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মো: জোবেদ আলী, স্থানীয় বাসিন্দা মো: রফিকুল ইসলাম, মো: রবিউল ইসলাম, মো: রাশেদ আলী, মো: সাদেক আলী ও মোছা: কোহিতুর ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net