1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেফালী ঘোষ নতুন প্রজন্মের শিল্পীদের কাছে গবেষণার বিষয় : স্মরণ সভায় বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

শেফালী ঘোষ নতুন প্রজন্মের শিল্পীদের কাছে গবেষণার বিষয় : স্মরণ সভায় বক্তারা

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ২২১ বার

চট্টগ্রাম আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্পী শেফালী ঘোষের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোমিন রোডস্থ নাগরিক হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত ‘স্মরণে-মননে শেফালী তুমি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তারা বলেছেন- কঠোর সংযম ও অধ্যাবসায়ের মাধ্যমে শিল্পী সত্ত্বাকে হৃদয়ে ঠাঁই দিয়েছিলেন আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্পী শেফালী ঘোষ। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি চট্টগ্রামের আঞ্চলিক গানের সাথে জড়িত থেকে বিশ্বব্যাপী এ গানের প্রচার ও প্রসার ঘটিয়েছেন।

বক্তারা বলেন- চট্টগ্রামের আঞ্চলিক গান মানে শিল্পী শেফালী ঘোষ। এ মহান শিল্পীর পরিবেশিত আঞ্চলিক গানগুলো সরকারিভাবে সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরী। বক্তারা বলেন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পীরা শেফালী ঘোষের গানগুলো থেকে শিখতে পারবে এবং গবেষণায় আগ্রহী হয়ে উঠবে।

চট্টগ্রাম আঞ্চলিক গানের শিল্প সত্ত্বাকে জাগ্রত রাখার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিল্পী শেফালী ঘোষের নামে একটি ছাত্রী নিবাস নামকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ-সভাপতি প্রণবরাজ বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চসিকের প্রাক্তন প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী।

বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা বাহাদুর আলম, দুলাল চন্দ্র বড়ুয়া, আবদুস সালাম ও সিরাজুল ইসলাম।

সাংবাদিক আলী আহমেদ চৌধুরী, আলহাজ্ব ওসমান গণি, এম এ রহিম, এ কে মুুজিবুর রহমান, রিমন মুহুরী, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ন দাশ, শিল্পী কাকলী দাশগুপ্তা, শিল্পী শিউলী আকতার, রতন ঘোষ, শিল্পী এ কে এম হানিফুল ইসলাম, মো. তিতাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net