ঢাকা   ০১:৫১:২১ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

মোস্তফা কামাল শিমুলের সি.আই.পি পদক গ্রহণ

শাহনেওয়াজ নাজিম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩৩১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দুবাই যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী মোস্তফা কামাল শিমুলের সি.আই.পি পদক করা হয়েছে।
আজ (৬জানুয়ারি) বুধবার ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পক্ষে এ পদক গ্রহণ করেন তাঁর বড় পুত্র মোকতার আহমেদ সিনান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্যাংকিং চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণ করায় দুবাই আওয়ামী যুবলীগের সভাপতি, ফটিকছড়ি সমিতিরহাটের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর শিল্পপতি, সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোস্তাফা কামাল শিমুল সিআইপি নির্বাচিত হন।

উল্লেখ্য: তিনি সমিতিরহাট ইউনিয়নের নব্বই দশকে প্রতিষ্ঠিত সংগঠন “মুজিব ফ্রন্ট”র দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দুবাইস্থ বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি) এর সদস্য।
দুবাইস্থ বাংলাদেশ কমিউনিটির প্রিয়মুখ মোস্তাফা কামাল শিমুল সংযুক্ত আরব আমিরাতের একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। যার প্রতিষ্ঠানে প্রায় শতাধিক কর্মচারী কর্মরত।
তিনি লক গাউনের সময় খাদ্যসামগ্রী বিতরণ সহ নানাভাবে দুবাইতে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তিনি ইতিমধ্যে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সমিতিরহাট উত্তর নিশ্চিন্তাপুর এমাদুল উলুম একতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর নিচিন্তাপুর আবদুল হামিদ মিয়াজি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোসাংগিরী আরবানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করে দিয়েছেন।

তিনি প্রবাসে ছাড়াও এলাকায় শিক্ষা, ধর্মীয় কাজ, প্রতিবছর দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তা সহ নানাভাবে মানুষের সহায়তা করেন বলে এলাকায় একজন সমাজসেবক হিসেবে সুপরিচিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি