1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় প্রতিবেশীর হামলায় কৃষক আহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শরণখোলায় প্রতিবেশীর হামলায় কৃষক আহত

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ২৭০ বার

বাগেরহাটের শরণখোলায় প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছেন জামাল হাওলাদার নামে এক কৃষক ও তার বিবাহিত মেয়ে তাসলিমা বেগম। মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে । হামলায় আহত বাবা-মেয়ে দুজনকেই শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । স্থানীয়রা জানান,একটি গাছ কাটাকে কেন্দ্র করে দক্ষিণ রাজাপুর গ্রামের জামাল হাওলাদারকে পিটিয়ে হাত ভেঙে দেন প্রতিবেশী মোঃ হামিদ ঘরামীর ছেলে জেলে মোঃ আলী হোসেন ঘরামী ও তার পরিবারের সদস্যরা।

আহত জামাল হাওলাদারের ছেলে ওমর আলী জানান, আমাদের বাড়ির ঊঠানে প্রতিবেশী আলী হোসেনদের একটি গাছ হেলে পড়ে । যার কারণে আমাদের ধান শুকাতে সমস্যা হয়। কিন্তু এ কথা তাদের বারবার জানানোর পরেও তারা গাছ কাটেন না । তাই ওইদিন সকালে আমরা নিজেরাই গাছটির কিছু ডাল কেটে পরিস্কার করলে দুপুর ১২ টায় আলী হোসেন দা নিয়ে আমাদের বাড়ি এসে গালাগালি ও হুমকি ধমকি দেন।

এরপর বিকাল তিনটার দিকে আমার বাবা যখন মাঠে গরু বাধঁতে যায় তখন বাড়ি থেকে বের হওয়ার পথেই মোটা লাঠি দিয়ে এলোপাথাড়ী পিটিয়ে বাবার হাত ভেঙে দেন আলী হোসেন ও তার ছেলে মামুন। এসময় আমার বোন তাসলিমা ফেরাতে গেলে তাকেও মারধর করে । পরে বাবাকে হাসপাতালে নিয়ে আসলে এক্সরে করে দেখা যায় তার ডান হাত ভেঙে গেছে। এ ঘটনায় শরণখোলা থানার ওসি ছাইদুর রহমান বলেন, ঘটনা শুনেছি, সাথে সাথে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net