1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ৫ টাকার হাসপাতালে হাজারও মানুষের ভিড় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

কিশোরগঞ্জে ৫ টাকার হাসপাতালে হাজারও মানুষের ভিড়

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৬২১ বার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেদল মধ্যপাড়ায় ‘৫ টাকার হাসপাতাল’ নামে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, ওষুধ ও সার্জিক্যাল মাস্ক দেয়া হয়েছে।

রবিবার উপজেলার সাহেদল মধ্যপাড়া গ্রামের জসিম উদ্দীন মাস্টার বাড়িতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শওকত হেনা ফাউন্ডেশন এই বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করে।

মানবিকতায় কিশোরগঞ্জ ও এলাকাবাসীর সহযোগিতায় ক্যাম্পে চিকিৎসা নিতে আশেপাশের ১৫টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ডা. আতিক সিকান্দার, আরিফ আহামেদ জনি, শাহরিয়ার নাজিম, সাবরিনা সুলতানা, ইফফাত পরাগ, এ জি এম রায়হান ও শফিউল আলম নামের মোট ৭ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।

শওকত হেনা ফাউন্ডেশনের কর্ণধার শওকত আলীর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আর ডি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নূরুল আলম ভূইয়া।

এতে আরো উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিরুজ্জান সেলিম, হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়ন চেয়ারম্যান শাহ্ মাহাবুব হক, মানবিকতায় কিশোরগঞ্জের সভাপতি ইমরান খান, মানবিকতায় কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, তন্ময় শেখ রাজন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক মিজান কর্মকর্তা সিকান্দর রুশো।

মানুষকে সেবা করার এমন কার্যক্রম চলমান থাকবে। শওকত হেনা ফাউন্ডেশন ও মানবিতায় কিশোরগঞ্জ গ্রুপের সহায়তায় পর্যায়ক্রমে সকল উপজেলায় এই সেবা দেওয়া হবে বলেও জানান মেডিসিন অফিসার ডা. আতিক সিকান্দার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net