1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে ১৫০ বিঘায় রাইস ট্রান্সপ্লান্টারে বোরো চাষ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে

রাজশাহীতে ১৫০ বিঘায় রাইস ট্রান্সপ্লান্টারে বোরো চাষ

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৯২ বার

কৃষিতে যান্ত্রিকীকরণ ও হাইব্রিডের আবাদ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘সমালয়ে চাষাবাদ’ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলার একটি উপজেলাতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো রোপণ করা হবে। উৎপাদন খরচ কমানো, কর্তনোত্তর অপচয় রোধ, কায়িক শ্রম লাঘব, শ্রমিকের অভাব পূরণ ও ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতেই সমালয়ে চাষাবাদ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার সিংগা গ্রামে এই চাষাবাদ পদ্ধতিতে বোরো চাষের প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, সরকারি কৃষি প্রণোদনায় ১৫০ বিঘা জমিতে বোরো ধানের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছেন সিংগা গ্রামের আইপিএম কৃষক ক্লাবের ৪৫ জন নারী-পুরুষ। বর্তমানে বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস জানিয়েছে, সমালয়ে চাষাবাদ পদ্ধতির জন্য সরকারিভাবে বরাদ্দ রয়েছে ১৪ লাখ টাকা। বীজ থেকে শুরু করে ফসল কর্তন পর্যন্ত সব কাজ করে দেবে কৃষি দপ্তর। আর এই কাজগুলোতে ব্যবহার করা হবে আধুনিক যন্ত্রপাতি। ট্রেতে বীজতলা তৈরি, রাইস ট্রান্সপ্লান্টারে চারা রোপণ ও কম্বাইন্ড হারভেস্টারে কাটা হবে ফসল।
জানা গেছে, চলতি মৌসুমে জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৬ হাজার ২৬৫ হেক্টর। আর দুর্গাপুর উপজেলায় সেটা ৫ হাজার ১৯০ হেক্টর। ফলে মৌসুমের শুরু থেকেই বোরো চাষের জন্য বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

কৃষি অফিসের নির্দেশনা ও পরামর্শে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে মাঠে ঘুরে বোরো ধান চাষে বিভিন্ন প্রযুক্তি, যেমন বোরো ধানের উচ্চ ফলনশীল জাতের চাষ, বীজ শোধন, আদর্শ বীজতলা, তীব্র শৈত্যপ্রবাহে বোরো বীজতলার যত্ন ইত্যাদি গ্রহণে কৃষকদের উদ্বুদ্ধ করছেন। এরই সাথে উপজেলার সিংগা গ্রামে আইপিএম কৃষক ক্লাবের কৃষকরা সমালয়ে চাষাবাদ পদ্ধতিতে বোরোর বীজ তলা তৈরি করছেন। এ কাজে সার্বিক দেকভাল করছেন ওই জোনের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোকলেছুর রহমান।

দুর্গাপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিভাগীয় নির্দেশনা অনুযায়ী বোরোধানে
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল হক বলেন, দেশের প্রতিটি জেলায় সরকারি প্রণোদনায় সমালয়ে চাষাবাদ প্রকল্পের আওতায় বোরো আবাদ করা হচ্ছে। কৃষিতে যান্ত্রিকীকরণ ও হাইব্রিডের আবাদ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় জেলার দুর্গাপুর উপজেলায় ৫০ একর জমিতে বোরো চাষ কার্যক্রম শুরু হয়েছে। প্রযুক্তিটি কৃষকের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে; এবং এটি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। এ প্রযুক্তিতে বোরোধান চাষ করা হলে কৃষকের ধান চাষের উৎপাদন খরচ ও সময় দুই সাশ্রয় হবে। সেই সঙ্গে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এতে কৃষক লাভবান হবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net