1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেসটিনির এমডি রফিকুল আমীনের ৩ বছরের কারাদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা

ডেসটিনির এমডি রফিকুল আমীনের ৩ বছরের কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৪৩৯ বার

আবদুল্লাহ মজুমদার : সম্পদের হিসাববিবরণী দাখিল না করায় দুদকের করা মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহাম্মাদ এ রায় ঘোষণা করেন।

২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইনসহ ডেসটিনি গ্রুপের ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়।

ওই বছরের ১১ অক্টোবর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৬ সালের ১৬ জুন মামলা দুটির তদন্ত চলাকালে রফিকুল আমীনের জ্ঞাত আয়বহির্ভূত ১৮ কোটি দুই লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদের হিসাব চেয়ে দুদক নোটিশ দেয়। সাত দিনের মধ্যে তাকে তথ্যবিবরণী জমা দিতে বলা হয়।

তথ্যবিবরণী জমা না দিয়ে কারাবন্দি রফিকুল আমীন সময়ের আবেদন করলে তাকে আরও সাত দিনের সময় দেয় দুদক। এরপরও সম্পদের তথ্যবিবরণী জমা না দেয়ায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা থানায় এই মামলা করে দুদক।

২০১৭ সালের ৬ জুন রফিকুল আমীনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরের বছরের ১২ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় বিভিন্ন সময়ে পাঁচজন আদালতে সাক্ষ্য দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net