1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে শরীফপুর আদর্শ ক্রীড়া সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে শরীফপুর আদর্শ ক্রীড়া সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৩৮ বার

কুমিল্লার নাঙ্গলকোটে “শরীফপুর আদর্শ সংগঠন” এর ২১ বছরে পদার্পণ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সার্ক মানবাধিকার ফাউন্ডেশন” এর কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শাহাদাৎ হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “সার্ক মানবাধিকার ফাউন্ডেশন” এর কুমিল্লা জেলা সভাপতি, সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: জহিরুল ইসলাম মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মো: আব্দুল বারী মজুমদার, তরুন সমাজসেবক মো: সাঈদ ইকবাল, মো: মাসুদ আলম হাজারী, মঞ্জুর আলম, মো: তারেক, মো: মুরাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট সমাজসেবক একরামুল হক, এনামুল হক, মো: জসিম উদ্দীন, মো: শহীদুল ইসলাম, সংগঠনের সিনিয়র সদস্য মো: খায়রুল আনাম দিপু, সহ-সভাপতি মো: ওসমান গণি, টিপু সুলতান, মো: জাহিদ হাছান, মো: শাকিল, মেহেদী হাছান জনি, মো: জাওয়াদ হোসেন, জাহিদ হাছান রনি, সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন সুজন, মো: রহমত উল্লাহ, মো: নবী, মো: ওবায়েদ উল্লাহ, আব্দুস সালাম, আকরাম, ইমন, হৃদয়, আমজাদ, সজীব, ফরহাদ, জিহাদ, সিয়াম, নাইম, সিয়াম, সাগর, তুহিন, শাহিন, আহাদ, নেছার, প্রিয়াস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net