1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৪ সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ 

আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৪ সদস্য আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৫১ বার

বাগেরহাট জেলার, ফকিরহাটে দোকান ঘরে চুরি করার সময় স্থানীয়দের সহযোগিতায় আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে আটক করেছেন মডেল থানা পুলিশ। এসময় আটককৃতদের ব্যবহারকৃত একটি পিকআপ ভ্যান জব্দ ও চুরি করা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফকিরহাটের সাধুর সাধের বটতলা এলাকায় মহিন মার্কেটে অবস্থিত তাহমিদ এন্টার প্রাইজ এর সাটারের তালা ভেঙ্গে চুরি করার সময় স্থানীয়রা টের পেয়ে তাদেকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়েছে। পরে মডেল থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃতদের ব্যবহারকৃত একটি পিকআপ ভ্যান (যার নং-খুলনা মেট্রো ন-১১-০০৫২) জব্দ ও চুরি করার সরঞ্জাম ৪টি তেলের ড্রাম উদ্ধার করেছে।

আটককৃতরা হলো খুলনা দৌলতপুরের পাবলা এলাকার ইসরাফিল শেখ পটলের পুত্র পিকআপ চালক মো: রাকিব শেখ (২১), খালিশপুরের কাশিমপুর এলাকার শামসুল উদ্দিনের পুত্র মো: রবিউল ইসলাম (৩০), খালিশপুর এলাকার বাবুল হাওলাদারের পুত্র সুজন হাওলাদার (২২) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা এলাকার জাহাঙ্গির হাওলাদারের পুত্র লিটন হাওলাদার (২৪)।

এ ব্যাপারে মডেল থানার অফিসার্স ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। তিনি আরও জানান উক্ত দোকান মালিক আবু সুফিয়ান নিজ বাদী হয়ে ১টি অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net