1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু রাখাল নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু রাখাল নিহত

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ২৩০ বার

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে পাটগ্রামের ঝালঙ্গী সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারায় আবুল কালাম (৩০) নামের বাংলাদেশী গরু রাখাল। নিহত আবুল কালাম পাটগ্রাম উপজেলার ঝালাঙ্গী গ্রামের পকেট পাড়া এলাকার মৃত জয়নুল আবেদিনের পুত্র।

বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে সীমান্ত পিলার ৮৪৮ এর সাব পিলার ৭ এলাকায় গরু চোরাচালানের সময় রাবার বুলেটে আহত হয় আবুল কালাম। এরপর আহত অবস্থায় আবুল কালাম পালিয়ে এসে স্থানীয়দের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এক মাসের ব্যবধানে অাবারো ওই সীমান্তে বি এস এফ বাংলাদেশী কে হত্যা করলো।
লাভলু শেখ লালমনিরহাট। ০১৭১০২৬৪৩৭২

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net