1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর টঙ্গীতে ফেন্সেডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত 

গাজীপুর টঙ্গীতে ফেন্সেডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৪৫৯ বার

এফ এ নয়ন:
টঙ্গী আনারকলি সিনেমা হল সংলগ্ন এ্যাপেক্স শো রুমের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৪শ’ ৯০ বোতল ফেন্সেডিল বোঝাই কাভার্ড ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা।
মঙ্গলবার টঙ্গী পূর্ব থানায় তাদের সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র্যাব-১ এর টহল দল এ অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যান (নং ঢাকা-মেট্রো-ন-১৯-২১০৯) আটক করে র্যাব সদস্যরা। পরে কাভার্ড ভ্যানের ভিতর তল্লাশী চালিয়ে র্যাব সদস্যরা ওই ভ্যানটিতে বস্তায় ভরা ১ হাজার ৪শ’ ৯০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সেডিল খুঁজে পেয়ে দু’জন মাদকদ্রব্য ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- বগুরার শিববগঞ্জ থানা এলাকার পত্ততা গ্রামের মৃত তোসাদ্দেক হোসেনের ছেলে মো. খসরু পারভেজ (৩৮) ও সাতক্ষিরা সদরের সাল্য গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে নাহিদ হাসান (২০)। সূত্র আরো জানায় ধৃত মাদক ব্যবসায়ীরা সাতক্ষিরার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল গুলো রাজধানী ঢাকায় নিয়ে আসছিল।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net