1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়মবর্হিভূত ভাবে বরখাস্তের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ভোররাতে বসতঘরে ডাকাতি,  নগদ টাকা ও স্বর্ণ লুট নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি

শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়মবর্হিভূত ভাবে বরখাস্তের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৪২৯ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনকে নিয়মবর্হিভূত ভাবে বরখাস্তের অভিযোগ উঠেছে পরিচালনা পর্ষদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি তার বক্তব্যে বলেন, ২০১৭ সালের ৪ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। এরপর থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষাদান, শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। যোগদানের ১১ মাস পর ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রধান শিক্ষক পদ না পাওয়ার কারণে কিছু কর্মচারী ও শিক্ষকদের সাথে নিয়ে দিলারা ইয়াসমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এমনকি টাকা আত্মসাৎ মামলা দায়ের করে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রনালয়ের একটি অডিট টিম তদন্ত করে তার সত্যতা পায়নি। তারপরও থেমে থাকেনি সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানের ষড়যন্ত্র ও নির্যাতন। এর কয়েকদিন পর অফিস কক্ষে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে। এ ঘটনায় দিলারা ইয়াসমিন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। যে মামলায় ওই বিদ্যালয়ের ৪ জন শিক্ষক ও কর্মচারী জেল হাজতে রয়েছেন। এরই জের ধরে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তৈয়বুর রহমান খান গত ২৮ জানুয়ারি রাতের আধাঁরে পাশের একটি বিদ্যালয়ে মিটিং করে প্রধান শিক্ষককে সাময়কি বহিস্কার করার আদেশ দিয়েছেন। এই আদেশ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে করা বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। দিলারা ইয়াসমিন এর সঠিক বিচার দাবী করেছেন।
অভিযোগের বিষয়ে কৈফিয়ত তলব, জবাবপত্র গ্রহণ, ব্যক্তিগত শুনানি ও আত্মপক্ষ সমর্থনের নিয়ম থাকলেও এসব নিয়ম উপেক্ষা করে কিভাবে বরখাস্তের সিন্ধান্ত নিয়েছেন এ বিষয়ে তৈয়বুর রহমান খানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net