1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন কাজী আশরাফুল আজীম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন কাজী আশরাফুল আজীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৩০৩ বার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন। জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন কাজী আশরাফুল আজীম। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন প্রলয় কুমার জোয়ারদার।
এর আগে গত ২১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারি হওয়ার এক সপ্তাহ পর জেলা পুলিশের এই সর্বোচ্চ পদে রদবদল হলো।
ওই প্রজ্ঞাপনে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে যশোর জেলার পুলিশ সুপার ও শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। এর আগে কাজী আশরাফুল আজীমকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ জারি হলেও পরে তা বাতিল করে নরসিংদী জেলায় তাকে বদলি করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর পুলিশ লাইন্সে বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। এ সময় বিদায় উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে করে পুলিশ সুপারকে বিদায় জানানো হয়। এ সময় পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান জেলা পুলিশের সদস্যরা। এর আগে গত এক সপ্তাহ ধরে জেলার নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের কাছে বিদায় নেন এসপি প্রলয় কুমার জোয়ারদার।
নরসিংদী জেলায় এসপি হিসেবে গত দেড়বছর দায়িত্ব পালন করেছেন প্রলয় কুমার জোয়ারদার। এই সময়ের মধ্যে তিনি করোনা সংক্রমন রোধে মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা, চরাঞ্চলে টেঁটাযুদ্ধ বন্ধে পদক্ষেপ গ্রহণ ও মাদক বিস্তারে শূন্য সহনশীল নীতি এবং জেলা পুলিশের আচরণগত পরিবর্তনে তিনি পদক্ষেপ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net