1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যু মুক্ত সমাজ গড়ব শেখ মো. জাকির হোসেন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

আমি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যু মুক্ত সমাজ গড়ব শেখ মো. জাকির হোসেন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ২০৭ বার

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগে ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য শেখ মো. জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় ইউনিয়নের চম্পকী ১নং ওয়ার্ডের স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চম্পকী ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সভাপতি মো.নান্নু মাঝির সভাপতিত্ব করেন।
সভায় শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন আপনার আমাকে যদি নির্বাচিত করেন। আমি এই সমাজকে মাদক সন্ত্রাস ও ভূমিদস্যু মুক্ত সমাজে রুপান্তরিত করব। এই জৈনসার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নের দাঁড় করাবো। এছড়াও তিনি সকলের কাছে দোয়া চান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ আরফান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কাঞ্চন আলী গোড়াপী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল খায়ের বেপারী, বীর মুক্তিযোদ্ধা মো.জমির উদ্দিন সর্দার, জেলা কৃষিলীগের ১ নং যুগ্ন আহ্বায়ক সেন্টু মিয়া , জেলা শ্রমিকলীগের মহিলা সম্পাদিকা নাসরিন হিরা ডায়মন্ড, বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রস্ট জেলা যুগ্ন সাধারণ সম্পাদক মো. আল আমিন দেওয়ান, বীর মুক্তিযুদ্ধা জব্বার হাওলাদার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনির জমাদার, , সাধারণ সম্পাদক জামাল শেখ, ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল মুকিত শেখ, ৯ নং সভাপতি মোয়াজ্জেম ঢালী,সাধারণ সম্পাদক এছাক চাকলাদার, মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুণলীগের সাধারণ সম্পাদক মো.রাশেল হাওলাদার ,ইউনিয়ন তরুণলীগের সাধারণ সম্পাদক পলাশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net