1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোরেলগঞ্জে পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন  লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন মাগুরায় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ১০ শহীদের কবর জিয়ারত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোরেলগঞ্জে পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৩৬০ বার

বাগেরহাটের মোরেলগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শনিবার ৩য় ধাপের পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। মহিলা ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিল চোখে পড়ার মত। সকাল ৮ টা থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুরের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কমলেও ২ টার পর বাড়ে ভোটারের সংখ্যা। বিশেষ করে মহিলা ভোটার। তবে একাধিক কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি ও প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে। তবে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী।

নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিপি, কোষ্টগার্ড, ডিবি সহ ছিল মোবাইল টিম। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সহ প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বে ছিল। ৯টি কেন্দ্রে আনসার সদস্য ছিল ৮১ জন। এর মধ্যে অস্ত্রধারী পিসি এপিসি ১৮ জন ও সাধারণ সদস্য ৩৬ জন।

এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম মনিরুল হক তালুকদার। যার কারনে ৯টি ওয়ার্ডে শুধু কাউন্সিলর ও সুরক্ষিত আসনের নির্বাচনে ৫৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net