1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোংলা-খুলনা রেললাইন নির্মাণ কাজ ডিসেম্বরে শেষ হবে-রেল মন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

মোংলা-খুলনা রেললাইন নির্মাণ কাজ ডিসেম্বরে শেষ হবে-রেল মন্ত্রী

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৫১৫ বার

রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে মোংলা-খুলনা রেললাইন নির্মাণ কাজ শেষ হবে। যেহেতেু দীর্ঘমেয়াদি প্রজেক্ট তাই দ্রুত এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের। এ রেললাইন নির্মাণ কাজ শেষ হলে প্রতিবেশি দেশগুলো মোংলা বন্দর ব্যবহার করে অর্থনৈতিক সুযোগ-সুবিধা নিতে পারবে। এখন মোংলা বন্দর দিয়ে ট্রাকে পন্য পরিবহন হচ্ছে-রেললাইন সংযোগ হওয়ার পর তখন রেলে পণ্য পরিবহন হবে। এতে খরচ ও সময় দুটোই কম হবে। শনিবার দুপুরে (৩০ জানুয়ারী) মোংলা-খুলনা রেললাইন নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী এসময় আরও বলেন, এ বছরের জুন মাসে এই কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি বাধাগ্রস্থ হয়েছে। ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে দাবি করে মন্ত্রী এসময় বলেন, কিছু মাটির কাজ বাকি আছে, সেটি এই শুকনো মৌসুমে শেষ করে ডিসেম্বর পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।

এদিন মন্ত্রীর সাথে থাকা রেললাইন নির্মাণ ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকনে’র প্রকল্প ম্যানেজার অজিত কুমার বলেন, খুলনার ফুলতলা থেকে মোংলা বন্দর পর্যন্ত ৯৫ কিলোমিটারের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ রেললাইনের ওপর ১০৭ টি কালভার্ট ও ৩১ টি ব্রিজ নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। এছাড়া ৬৫ ভাগ মাটি লেভেল কাজের ৩০ ভাগও সম্পন্ন হয়ছে।
মোংলা-খুলনা রেললাইনের কাজে চার হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এরমধ্যে ভারত সরকার দেড় হাজার কোটি দিচ্ছেন বলেও জানান প্রকল্প ম্যানেজার অজিত কুমার।
মোংলা-খুলনা রেললাইন সংযোগ কাজের অগ্রগতি দেখতে এদিন রেল মন্ত্রীর সাথে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রেলপথ মন্ত্রনালয়ের সচিব মোঃ সেলিম রেজা, মোংলার ইউএনও কমলেশ মজুমদার, মোংলা-খুলনা রেললাইন নির্মাণের ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকনের প্রকল্প ম্যানেজার অজিত কুমার, ডেপুটি ম্যানেজার তীর থংকর জানা ও বিরেন সাহা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net