চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (রেজি নং- ২৫৪৪) চকরিয়া প্রবাসী ইউনিয়নের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মোঃ মুবিনুল ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে উৎসবমুখর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে চকরিয়া উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৮জানুয়ারি) সংগঠনের চকরিয়া উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে আহবায়ক মোঃ আবদুল হামিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ইসমাঈল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মোঃ আলমগীর চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এম.এ রাশেদ, চকরিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আমির হোসাইন আমু, চকরিয়া প্রবাসী ইউনিয়ন সৌদিআরব শাখার সহ-সভাপতি বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হকসহ সংগঠনের উপজেলা শাখার সিনিয়র সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিশিষ্ট সংগঠক চকরিয়া প্রবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মুবিনুল ইসলামের জন্মদিনের আনুষ্ঠানিক কেক কাটা হয়। পরে অতিথিবৃন্দসহ উপস্থিত সকলেই মহান আল্লাহর দরবারে সংগঠনের প্রতিষ্ঠাতা মুবিনুল ইসলামের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন।