ঢাকা   ০৯:০৪:০৬ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ : অতীত বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হালদা নদী পাড়ে

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ২৭১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘হালদা নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ বিষয়ে এক সেমিনার হালদা নদীর তীর সংলগ্ন হাটহাজারী ও রাউজান উপজেলার বর্ডার খ্যাত সত্তারঘাট এলাকায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও হালদা পাড় ঘেষা হাটহাজারীর মেখল গ্রামের কৃতি সন্তান জনাব আবদুল করিম।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অংশ নেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুকন উদ-দৌলা, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান এবং আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক আবু সালেহ খান, হাটহাজারী ও রাউজান উপজেলা প্রশাসনের বিভিন্নস্থরের কর্মকর্তারা।

নির্দিষ্ট বিষয়ের উপর সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া।

উম্মুত্ত আলোচনায় অংশ নেন মৎস্য অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর মু. মহিবুল্লাহ, হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুরুল্লাহ নুরী, আইডিএফের বোর্ড সদস্য প্রফেসর শহীদুল আমিন চৌধুরী, ঘাসফুলের চেয়ারম্যান ড. মন্জুরুল আমিন চৌধুরী, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, মেখল ইউপির সালাউদ্দীন চৌধুরী চেয়ারম্যান, ডিম সংগ্রহকারীগণ এবং স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী মোবাইল ফোনের মাধ্যমে নিজ বক্তব্য উপস্থাপন করেন সেমিনারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি