ঢাকা   ০৯:০৩:২৩ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রাউজান প্রেসক্লাবের বার্ষিক বনভোজন লাম্বুরহাট কর্ণফুলীর তীরে সম্পন্ন

শাহাদাত হোসেন, রাউজান চট্টগ্রাম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ২৭৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান প্রেসক্লাবের বার্ষিক বনভোজন আন্দঘন পরিবেশে শুক্রবার লাম্বুরহাট কর্ণফুলী পাড়ের বিনোদন কেন্দ্রে সম্পন্ন হয়েছে। সরকারি,বেসরকারি প্রশাসনের অনেক কর্মকর্তা,মিডিয়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ রাউজানের কর্মরত সাংবাদিকদের এই আয়োজনে যোগাদেন। দিন ব্যাপী আয়োজিত বনভোজনের কর্মসূচিতে ছিল,অতিথি বরণ, প্রীতি ভোজ, কাউয়ালী গান, নৌ বিহার, র‌্যাফল ড্র ও পুরষ্কার বিতরণ। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী।

রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সিপ্লাস টিভি চীফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, পৌর কাউন্সিলর আজাদ খান,

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল, উপজেলা আওয়ামী লীগ নেতা এস.এম বাবর, শহিদুল্লাহ রনি, জিয়াউর রহমান, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোরশেদ হোসেন চৌধুরী, প্রদীপ শীল, এম. বেলাল উদ্দিন, তৈয়ব চৌধুরী, এম.জাহাঙ্গীর নেওয়াজ, এসএম ইউসুফ উদ্দিন, সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, এম রমজান আলী, এম, কামাল উদ্দিন হাবীবী, কামরুল ইসলাম বাবু, হাবিবুর রহমান, আমির হামজা, আলা উদ্দিন, শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনসারী, ইউপি সদস্য আব্দুল খালেক, উদয় দত্ত অর্ক প্রমুখ। অনুষ্ঠানে বিখ্যাত কাওয়াল হাবিবুল্লাহর পরিবেশনায় কাওয়ালী গানের আসর বসানো

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি