1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হেফাজত আমীর আল্লামা বাবুনগরীর সুস্থতা কামনায় হাটহাজারীতে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

হেফাজত আমীর আল্লামা বাবুনগরীর সুস্থতা কামনায় হাটহাজারীতে দোয়া মাহফিল

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩৫৮ বার

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলূম হাটহাজারীর শাইখুল হাদীছ্, আল্লামা জুনায়েদ বাবুনগরী দা.ব. এর সুস্থতা ও নেক হায়াত কামনায় দাওয়াতে শেফা এবং দোয়া মাহফিল আয়োজন করেছে হাটহাজারী পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের মধ্যপাহাড়তলীস্থ সামাজিক সেবামূলক দ্বীনি সংগঠন- আদর্শ গ্রাম যুব ইসলাম প্রচার সংস্থা।

সভাপতি মুহম্মদ হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল হোসেন মানিকের তড়িৎ উদ্যোগে আয়োজিত দোয়ায় অংশ নেন- সংগঠনের সম্মানিত উপদেষ্টা→ জাতীয় দৈনিক শ্যামল বাংলা’র সাংবাদিক কে এম ইউসুফ, সমাজসেবক মো. রুবেল ও বিশিষ্ট দা’ঈ সুমন সওদাগর।

সংস্থার অর্থ সম্পাদক মো. রিফাত সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরশেদ, সহকারি অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, সমাজকল্যাণ সম্পাদক মো. জানে আলম, ওয়াহিদ, বাদশাহ্, রায়হান প্রমূখ সদস্যরা এই দোয়ায় অংশ নেন।

সংস্থার প্রধান উপদেষ্টা, আদর্শ গ্রাম ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, উস্তাজুল কুররা আল্লামা ক্বারী আব্দুল মালেক দা.ব. বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ আলী, মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ মিশকাত, মাওলানা আবু তৈয়ব এবং হিফজুল কুরআন বিভাগের কোমলমতি শিক্ষার্থীরাও মুনাজাতে অংশ নিয়ে হযরতের সুস্থতায় মহান রাব্বুল আ’লামিনের শাহী দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net