1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মাগুরায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩১২ বার

মাগুরায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারি কল্যান সমিতি।
৩১জানুয়ারি রবিবার দুপুরে শ্রীপুর সরকারি এম.সি.পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদারকে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত দিনটিই ছিল তাঁর জীবনের শেষ কর্মদিবস বলে জানা যায়।

শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃতৌফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী, সহকারি পরিদর্শক মো: মাজেদুর রহমান, সহকারি পরিদর্শক মো: সেলিম রেজা। সমিতির সাধারণ সম্পাদক ও নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,এস,এম রফিকুল আলা রেন্টু সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি এম.সি.পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃশামিমুল ইসলাম রিজু, একাডেমিক সুপার-ভাইজার মোঃ মনিরুজ্জামান, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাবু, খামারপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরব আলী, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআক্কাচ আলী, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নওয়াব আলী,শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারিসহ আরো অনেকে।

শেষ কর্মদিবসে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্লুত কন্ঠে রনজিৎ কুমার মজুমদার বলেন, আজ আমার শেষ কর্মদিবস, আগামীকাল থেকে নতুন জীবন শুরু আমার। আপনাদের সাথে চলাফেরা করে অনেক ভালবাসা পেয়েছি, সম্মান পেয়েছি, আমি যেন অবসর জীবন পরিবার পরিজন নিয়ে ভালোভাবে জীবন কাটাতে পারি সেজন্য আপনাদের সবার কাছে দোয়া চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net