বিশেষ প্রতিনিধিঃ
রংপুর জেলার পীরগন্জ উপজেলার টুকনিপাড়া গ্রামের মনছুর আলী সরকারের ছেলে ফারুক সরকার মনের সব কস্ট শইতে না পেরে দরিতে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন বলে দৈনিক শ্যামল বাংলার বিশেষ এ প্রতিবেদককে জানিয়েছেন জনসাস্হ্য অধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ বেলাল আহমেদ, তিনি বলেন, ফারুকের একমাত্র ৬ মাস বয়সি ছেলে বাচ্চাকে রেখে সে মন কষ্টে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ফারুক ACI ওষুধ কোম্পানিতে রংপুরে বর্তমানে কর্মরত ছিলেন ।
স্বামী স্ত্রী দুজনেই কারমাইকেল কলেজ থেকে ম্যানেজমেন্ট বিষয় নিয়ে অনার্স মাষ্টার্স শেষ করে নিজেরাই নিজেদের মতো বিয়ে করে গত ছয়টি বছর ধরে সংসার করে আসতেছেন। ফারুকের স্ত্রীর বাড়িও পীরগঞ্জের সরদার পাড়ায়, সে বর্তমানে মমিনপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক হিসেবে আছেন।
হঠাৎ করে সংবাদটি শুনে আমি তারাতাড়ি করে পুলিশের সহকারী কমিশনার মহোদয়কে রিং করি এবং নিজেই ঘটনাস্থলে যাই। লাশ পোস্টমটেম করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে । আজ দুপুরের পরে তার গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আপনাদের নিকট আমার আকুল আবেদন, সমস্যা সবার আছে এবং থাকবেই, ঝগড়াঝাটি সংসার করলে হবেই, আর্থিক সংকট সবার নিত্যসঙ্গি এগুলোর সমাধান কিন্তু একটু সময়ের ব্যপার। জীবন কিন্তু একটা আর তার সাথে আরও অনেক কিছু জড়িয়ে আছে। তাই আত্মহত্যা কেন?
এই ছয় মাসের বাচ্চার কান্নার আওয়াজ সৃষ্টির আরশ পযন্ত কেঁপে উঠে, সইতে পারিনি আমিও। যে কোন সমস্যা হলে ভাই, বন্ধু এবং সবার অবিভাবক হিসেবে করজোড়ে অনুরোধ করছি প্লিজ আমাকে একটু জানাবেন। আমি মৃত্যুর আগ পযন্ত আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।