1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বায়তুশ শরফ মানবতার কল্যাণে নিবেদিত একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান -পীর সাহেব আল্লামা আবদুল হাই নদভী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

বায়তুশ শরফ মানবতার কল্যাণে নিবেদিত একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান -পীর সাহেব আল্লামা আবদুল হাই নদভী

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৪ বার

ছয়তলা বিশিষ্ট বায়তুশ শরফ শাহ জব্বারিয়া বালক-বালিকা মাদ্রাসা, বায়তুশ শরফ শাহ আখতরিয়া এতিমখানা, বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন হেফজখানা পটিয়ায় ৬ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিস্থাপন করলেন বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী।

এস আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদের সার্বিক সহযোগিতায় এই কমপ্লেক্ম ভবন নির্মাণ করা হবে।

আজ ১ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় ভিত্তিস্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারী জেনারেল ও সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিছ মিয়া, এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম খোরশেদ।

মাও. শিহাব উদ্দীনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আনজুমনে ইত্তেহাদের সহ-সভাপতি অধ্যাপক শফিউর রহমান, আলহাজ্ব নুরুল ইসলাম, মাওলানা আহমদ ছাফা, আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, আলহাজ্ব রফিক খান, আলহাজ্ব জাহাঙ্গির আলম, পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হারুন, মাওলানা নাছির উদ্দিন, সাধারন সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, অর্থ সম্পাদক আবু তালেব আইয়ুব, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী বলেন- বায়তুশ শরফ শুধুমাত্র একটি মসজিদের নাম নয়। দৈনন্দিন জীবনে ধর্মীয় অনুশীলন, ধর্মীয় শিক্ষা দান, আধুনিক জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং মানবতার কল্যাণে নিবেদিত একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান।

তিনি বলেন, পটিয়া সদরে প্রতিষ্ঠিত বায়তুশ শরফ কমপ্লেক্সে বায়তুশ শরফ শাহ জব্বারিয়া বালক-বালিকা মাদ্রাসা, বায়তুশ শরফ শাহ আখতরিয়া এতিমখানা ও বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন হেফজখানার পাশাপাশি স্কুল, কলেজ ও একটি হাসপাতাল নির্মাণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net